আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ” ভাষার আলোয় একুশের প্রহর ” রংপুরের পীরগঞ্জে প্রস্তুতির সভা অনুষ্ঠিত হলো। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

সভায় সিদ্ধান্ত হয়—
রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। ভোরে অনুষ্ঠিত হবে প্রভাতফেরি। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করা হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বালক-বালিকাদের নিজস্ব কৃষ্টি-সংস্কৃতি উপস্থাপনের জন্য থাকবে বিশেষ প্রতিযোগিতা। এবং পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা।
সভায় ফায়ার সার্ভিস কর্মকর্তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে পানি ছিটানোর নির্দেশনা প্রদান করা হয়। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মিজানুর রহমান এবং বাংলাদেশ প্রেসক্লাবের অফিস বিষয়ক সম্পাদক হানিফ মিয়া।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয় প্রধানগণ, প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেসক্লাবসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ

উপস্থিত ছিলেন। ভাষার জন্য প্রাণ দেওয়া শহীদদের স্মরণে পীরগঞ্জ প্রস্তুত—
একুশের প্রভাতে আবারও উচ্চারিত হবে সেই অমর অঙ্গীকার,
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি—আমি কি ভুলিতে পারি।