ঢাকা, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে তিনি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি মন্ত্রিসভার কল পেয়েছি।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজ ‘ধানের শীষ’ প্রতীকে ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।