ঢাকা, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের জনরায়কে প্রথম দিনেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা। এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা।
উল্লেখ্য, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি।
বিএনপির এমন সিদ্ধান্তের পরেই ফেসবুক স্ট্যাটাসে এভাবে নিজের প্রতিক্রিয়া জানান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ।