কক্সবাজার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনে জয় পেয়েছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি জয়লাভ করেন।
জয়ের পর সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে৷ এই দিনটির জন্য মানুষ অপেক্ষা করছে৷ এখন দ্বায়িত্ব অনেক বেশি। শহীদের ও গণতন্ত্রের আকাঙ্খা পূরণ করতে হবে৷
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট।
উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব। এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল।