মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার নিশ্চিন্তপুর স্ট্যান্ড, এম ইয়াসিন আবাসিক জোন এলাকায় মোহাঃ জিনাতুন নেছা খান সুমাইয়ার গায়ে হলুদ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) রাত ৮টায় কনের বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্ণিল আলোকসজ্জা, ফুলের সাজসজ্জা ও ঐতিহ্যবাহী আয়োজন অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
কনে মোহাঃ জিনাতুন নেছা খান সুমাইয়া, পিতা মোঃ জাহাঙ্গীর আলম খান ও মাতা মোছাঃ কহিনুর আক্তারের কন্যা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কনের সুস্বাস্থ্য, সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য দোয়া কামনা করেন।
কনের পরিবার জানায়, প্রিয়জনদের উপস্থিতিতে এ আয়োজন আরও আনন্দময় ও সার্থক হয়ে উঠেছে। তারা সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।