মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৬ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): দুমকি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তৎকালীন বৃহত্তর লেবুখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম জনাব ইউনুচ ডিলারের কবর জিয়ারত করেছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পটুয়াখালী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

আজ শুক্রবার (৬ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে তিনি লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ হাওলাদার বাড়িতে মরহুম ইউনুস হাওলাদারের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো: মজিবর সদস্য সচিব মতিউর রহমান দিপু, ও উপজেলা বিএনপর সভাপতি, মো: খলিলুর রহমান সদস্য মো:,ফোরকান হাওলাদার, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (জলিল) উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মো: সুমন শরিফ, যুগ্ম আহবায়ক, মো: মিজানুর রহমান, আরও উপস্থিত ছিলেন মরহুমের ছোট ভাই মো:ইদ্রিস হাওলাদার , মো: মালেক মৃধা, রফিক আলন, মেম্বার, সলেমান বাদশা, সাগর, মো: ফারুক নাসির সিকদার, বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
কবর জিয়ারতের সময় মরহুম ইউনুচ ডিলারের বড় পুত্র রুবেলও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পারিবারিক জীবনে মরহুম ইউনুচ ডিলার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় নেতাকর্মীরা জানান, মরহুম ইউনুচ ডিলার ছিলেন এলাকায় একজন জনপ্রিয় ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধি। তাঁর মৃত্যুতে দল ও এলাকাবাসী একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে।আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বৃন্দ নেতৃবৃন্দ।