মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০২ ফেব্রুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগামী ৩- তারিখে মঙ্গলবার বিকাল তিন ঘটিকার সময় লেবুখালী পাগলার মোড় পায়রা পয়েন্টে নির্বাচনী প্রচারণার শেষ জনসভা আয়োজন উপলক্ষে দুমকিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২-০২-২০২৬ সোমবার সকাল ১০- ঘটিকার সময় অনুষ্ঠিত এ সভায় ধানের শীষের সমর্থনে জনসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীরা করণীয় নির্ধারণ করেন।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সদস্য সচিব মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধাসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদস্য মো. জসিম উদ্দিন হাওলাদার, ফোরকান হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অহিদুল হক ও সদস্য সচিব মাসুদ আলম মৃধা, ইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার ও সদস্য সচিব জুয়েল, শ্রীরামপুর ইউনিয়নের নির্বাচন কমিটির যুগ্ম আহ্বায়ক নকিব মিয়া ও মিজানুর রহমান, আঙ্গারিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আ. সোবাহান, পাঙ্গাসিয়া ইউনিয়নের আহ্বায়ক ফেরদৌস আলম, মহিলা দলের সভানেত্রী মোসা. হেলেনা বেগম, লেবুখালী ইউনিয়নের আহ্বায়ক ইউনুস ফরাজী ও সদস্য সচিব কবির শরীফসহ অনেকে।
সভায় নেতারা শেষ জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।