আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৯ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ১২ই ফেব্রুয়ারি/২০২৬ খ্রিঃ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশে ভোটের হাওয়া বইছে বেশ জোরেসোরেই। নির্বাচনী প্রচারণায় আগামিকাল রংপুরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
৩০শে জানুয়ারি,শুক্রবার বিকেল ৩:৪৫ মিঃ তিনি রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। ২৪-রংপুর,৬-পীরগঞ্জ
আসনে দলীয় প্রার্থী জনাব সাইফুল ইসলামের পক্ষে কোন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ না করলেও বিকেল ৪:৩০ মিঃ রংপুর ঈদগাহ মাঠে এক বিশাল জনসভায় যোগদান করবেন বলে জানা গেছে।
রংপুরের পীরগঞ্জ আসনটি বিভিন্ন কারণে ভিআইপি মর্যাদা লাভ করেছে। দেশের জাতীয় নির্বাচনগুলিতে অনেক সেলিব্রেটি এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং সরকার গঠণের সময় এই আসনের সাংসদগণ রাস্ট্রের রাস্ট্রপতি,প্রধানমন্ত্রী,স্পীকার,মন্ত্রী ও প্রতিমন্ত্রী হয়েছেন একাধিকবার। সে হিসেবে এ আসনটি অতি গুরুত্বপূর্ণ একটি আসন। এবারই প্রথম নির্বাচনকালীন কোন শীর্ষ নেতা আগমন হলো অথচ কোন জনসভা হবে না- বিষয়টি এলাকায় বেশ আলোচনামূখর হচ্ছে।
পীরগঞ্জ সফর প্রসঙ্গে বিএনপি সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সাইফুল ইসলাম জানান, “সময় স্বল্পতার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রংপুর বিভাগীয় পর্যায়ে নির্বাচনী জনসভায় অংশ গ্রহণ করবেন।” আগামিকাল বিকেলে শহীদ আবু সাইদের কবর জিয়ারতকে কেন্দ্র করে পীরগঞ্জে আসা-যাওয়ার পথে ব্যানার-ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে। নির্বাচনী উত্তাপ পীরগঞ্জের আনাচে-কানাচে বেশ লক্ষণীয়। সাধারণ মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। উল্লেখ্য যে, আগামি নির্বাচনে এই আসনে বিএনপি’র সাইফুল ইসলাম ও জামায়াত ইসলামীর নূরুল আমিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।