মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ২৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলার লেবুখালী পায়রা সেতু টোল প্লাজার সামনে পটুয়াখালী ১ আসনের বিএনপির নির্বাচনী প্রচারনায় যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীদের যাত্রাপথে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে দায়িত্বপ্রাপ্ত পটুয়াখালী ১আসনের নির্বাচনী প্রচারনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস,খন্দকার মোঃ রিয়াজ,অ্যাডভোকেট এম.এ.মজিদ মানিক মোঃ সাইফ খান মিজান সহ নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের সদস্যবৃন্দ।

এসময় নেতাকর্মীরা খুব শীঘ্রই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রাখার আশ্বাস দেন।