সুলাইমান মুন্সী-ভ্রাম্যামান প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ২৪ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): মুন্সিগঞ্জ জেলা সংসদীয় আসন-০১ শ্রীনগর-সিরাজদিখান উপজেলা নিয়ে মুন্সিগঞ্জ ০১ আসনে সুষ্ঠ সুন্দর গ্রহন যোগ্য নির্বাচন করার উদ্দেশ্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের প্রশিক্ষন ২৩-০১-২০২৬ থেকে ২৪-০১-২০২৬ পর্যন্ত চলবে।
সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার জনাব মহিন উদ্দিন জানান, সুষ্ঠ নির্বাচন করা তার একমাত্র উদ্দেশ্য।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৯ অনুচ্ছেদ অনুসারে ৩০০টি সংসদীয় আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৭২ সালের (RPO) অনুযায়ী বিধিমালা ২০০৮ মতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরন অনুযায়ী হবে। ত্রয়োদশ নির্বাচনে এর ব্যাতিক্রম হলে ( postal vote BD) আর তাতে তিনটি খাম থাকতে হবে ১। বহির্গামী ২। রিটানিং অফিসারের ঠিকানা সম্বলিত ফেরত খাম ৩। পোস্টাল ব্যালট পেপারে, পোষ্টাল দুই রকম হবে,ocv আউট অব কান্ট্রি ভোটার,অপরটি হল Icpv ইন কান্ট্রি অব পোস্টাল ভোটার, দুটি ভোটের ব্যালটপেপার দু,রকম হবে প্রতিক ব্যালটি রং হবে সাদা, গনবোটের ব্যালটির রং হবে হলুদ, ভোট গ্রহন শুরু হবে ১২-০২-২০২৬ সকাল ৭.৩০হতে ৪.৩০ পর্যন্ত বিরতিহিন ভাবে চলবে।