হাসিবুর রহমান শিপন-খুলনা বিভাগীয় প্রতিনিধি, ১৩ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপি নেতা মো. শামসুজ্জামান ওরফে ডাবলুর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন।

 

এতে বলা হয়, সোমবার রাতে ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মির্জা ফখরুল।

 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দ্বারা সংঘটিত এ ধরনের ঘটনা দেশের জন্য শুভ নয়। বিচারবহির্ভূতভাবে শামসুজ্জামান ডাবলুকে নির্যাতন করে হত্যা করা দেশের প্রচলিত আইনের প্রতি চরম অবমাননা। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে কোনো অপরাধের জন্য বিচারিক আদালতের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত হবে, এটিই

 

‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের অস্ত্র উদ্ধারের নামে তাকে (ডাবলুকে) ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালিয়ে হত্যা করা কখনোই দেশের মানুষের নিকট সমর্থনযোগ্য নয়। আমি এ ধরনের লোমহর্ষক ও মর্মান্তিক ঘটনার বিষয়ে সেনাপ্রধানের হস্তক্ষেপ কামনা করছি,’ যোগ করেন মির্জা ফখরুল।

 

তিনি এ পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করেন। সেই সঙ্গে ডাবলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

 

এদিকে সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেয়া সকল সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করেছে সেনাবাহিনী।