শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১০ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলার ধামরাই আজ শনিবার (১০ জানুয়ারি) সকাল  এগারোটায় ” স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই” অ্যালামনাই হতে  “শিশুদের জন্য আমরা” স্লোগানকে সামনে রেখে ভাড়ারিয়া ইউনিয়নের ১৩০ নং সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের  মাঝে  শিক্ষার আগ্রহ বাড়িয়ে তুলতে শিক্ষা উপকরণ হিসেবে শীতের (সোয়েটার) উপহার সামগ্রী প্রদান করা হয়।

 

সংগঠন কতৃপক্ষ জানান, “শিক্ষাই জাতির মেরুদণ্ড,  আজকের শিশুরাই আগামীর ভবিষ্যৎ এরাই হবে বাংলাদেশের কর্ণধার । শিশুদের শিক্ষা কার্যক্রম গতিশীল করতে ধামরাইয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষে আমাদের এই ক্ষুদ্র উপহার ও তাদের শিক্ষা সহায়তায় পাশে থাকার ধারাবাহিক প্রচেষ্টা বিদ্যমান রাখবো।

 

উপহার পেয়ে শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয় এবং এটি তাদের নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করবে। অভিভাবকরাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

এসময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই (SAD) আ্যলামনাই এর সাধারণ সম্পাদক ও ইউসিবি ফিনটেক লিমিটেড (উপায়) এর এসিস্টেন্ট ডিরেক্টর মামুন রেজা খান, সংগঠনের কোষাধ্যক্ষ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আরিফ উদ্দিন, সংগঠনের পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এসিস্টেন্ট ডিরেক্টর (মিডিয়া এন্ড পিআর) মো. ওয়াহিদুজ্জামান, ধামরাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসাইন, আরটিভির ধামরাই প্রতিনিধি রাজিউল হাসান পলাশ, স্বপ্নডানা সংগঠনের সদস্য সচিব  শাহরিয়ার ফেরদৌস প্রমুখ…