মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর কুয়াকাটায় চাঞ্চল্যকর আরিফা (১৮) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামি ও নিহতের স্বামী মোঃ রিফাত (২১) কে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মহিপুর থানাধীন কুয়াকাটা পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার রিক্তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহতের পিতার অভিযোগের ভিত্তিতে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
তদন্তে প্রাপ্ত তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামি রিফাতকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ আরও জানায়, পারিবারিক কলহের জেরে ঝগড়ার একপর্যায়ে বটি (দাও) দিয়ে স্ত্রী আরিফার গলা কেটে নৃশংসভাবে হত্যা করে রিফাত। এ ঘটনায় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা বটি ও নিহতের রক্তাক্ত কাপড় জব্দ করা হয়েছে।মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে