মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ০৭ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মরহুম দেলোয়ার মিরর বাড়িতে সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত।
আজ ৭-১-২০২৬ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং মরহুমার আত্মার মাগফেরাত শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু,জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফোরকান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জব্বার সিকদার, বর্তমান লেবুখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম সিনিয়র সহ সভাপতি আবু সালেহ খোকন সিকদার আরও অনেকে।
উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা সাবেক দুলাল চৌকিদার সলেমান বাদশা, পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সুমন শরিফ, মো ফারুক ফকির, মো, সালাম হাওলাদার মো: সাগর হাওলাদার, নাসির সিকদার, আলমগীর হাওলাদার প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিভিন্ন ইউনিট থেকে আসা জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।