আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ০৫ জানুয়ারী ২০২৬ইং (ঢাকা টিভি রিপোর্ট): বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরের পীরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন,গণতন্ত্রের মানষকন্যা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রংপুর জেলা বিএনপি গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় টানা সাত দিনব্যাপী রংপুর জেলা বিএনপির কার্যালয়ে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ ৫ জানুয়ারি, সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে পীরগঞ্জ উপজেলার দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও পীরগঞ্জ উপজেলা থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সাইফুল ইসলাম। এ সময় তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আপোষহীন নেত্রী। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল ইসলাম সেবু, মন্ডলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। মহান আল্লাহ তায়ালা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া করা হয়। আমিন।