তৌহিদুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (পাবনা), ৩০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): নাটোরের লালপুর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পদ্মা কিন্ডারগার্টেন স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন পদ্মা কিন্ডারগার্টেন কেজি স্কুলের প্রধান শিক্ষক মোঃ রাজিব হোসেন এবং সভাপতিত্ব করেন মোঃ হযরত আলী অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত)গৌরীপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিবর রহমান অফিসার ইনচার্জ লালপুর থানা,নাটোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল আজিজ রঞ্জু চেয়ারম্যান ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ। ডা. মোহাম্মদ তফিকুল ইসলাম উপ-পরিচালক অবসরপ্রাপ্ত পানিসম্পদ অধিদপ্তর, মোঃ রফিকুল ইসলাম অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ডাঃ মোছাঃ শাম্মী আক্তার, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, মোঃ রাশেদুল ইসলাম লিখন, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক জাকসু,মোঃ আব্দুল করিম,বীর মুক্তিযোদ্ধা, মোঃ রাজিব হোসেন ,শাহিন শিক্ষা পরিবার ঈশ্বরদী, তৌহিদুল ইসলাম তুষার, সাবেক পরিচালক লাইসিয়াম ক্যাডেট কলেজ ঢাকা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয় এবং মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় বক্তারা বলেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তারা শিক্ষার্থীদের আরও মনোযোগী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান।