ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পূর্ণ ধর্মীয় মর্যাদায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৩টার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

 

এদিকে বেগম জিয়ার নামাজে জানাজায় নারীদের অংশগ্রহণের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে অংশ নেন পরিবারের সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট-জনেরা।

 

বুধবার বিকাল ৩টার পর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে বিপুল-সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়।

 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

জানাজার আগে তারেক রহমান বলেন, তার মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সে ক্ষেত্রে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।

 

জানাজায় অংশ নেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে।