ঢাকা, ২৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতির ওপর থেকে কালো ছায়া এখনো যায়নি। এই কালো ছায়া দূর না হওয়া পর্যন্ত ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে।

 

শফিকুর রহমান বলেন, দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সব ধর্ম ও দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

তার দল বেকার ভাতা নয়, দক্ষ মানুষ তৈরি করতে চায় উল্লেখ করে জামায়াত আমির বলেন, শিক্ষা ব্যবস্থায় ভালো ক্যারিক্যুলাম অন্তর্ভুক্ত করা গেলে দক্ষ নাগরিক গড়ে উঠবে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রমুখ।