তপু বড়ুয়া-জেলা প্রতিনিধি (রাঙ্গামাটি), ১৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ”মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে রাঙ্গামাটি। জেলা প্রশাসন, এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল মনোজ্ঞ কুচকাওয়াজ, বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান।
দিনের মূল আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী কুচকাওয়াজ ও ডিসপ্লে। জেলা স্টেডিয়ামে বিভিন্ন বাহিনীর সদস্য, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে জমকালো কুচকাওয়াজ পরিবেশিত হয়। এ সময় মাঠে উপস্থিত ছিলেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিজয় দিবসের এই আয়োজনে রাঙ্গামাটির সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এই উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও বীর শহীদদের আত্মত্যাগের মহিমা সম্পর্কে অবহিত করা হয়।এতে আরো উপস্থিত কর্মকর্তাবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।