সুলাইমান মুন্সী-ভ্রাম্যামান প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ১৪ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শ্রীনগর উপজেলার রাড়িখাল ইউনিয়নের ১৯০০ শতকের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে বিক্রমপুর যাদুঘরে মহান মুক্তিযুদ্ধের সময় এশিয়া মহাদেশের অন্যতম চিকিৎসক, বর্তমান সরকারের চিকিৎসা কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ডাক্তার মোজাহেরুল হকের তিন বোন আসমা বেগম, নাজমা বেগম, ফাতেমা বেগমকে ১৯৭১ সালে পাকিস্তান বাহিনী নির্মম গণহত্যা করে।
তাদের স্মরণে ৩দিন ১৪/১২/২০২৫ থেকে ১৬/১২/২০২৫ পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিক্রমপুর যাদুঘর চিত্র প্রর্দশনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোজাহেরুল হক।
বিষেশ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মাদ জাহাঙ্গীর খান, আঃ লতিফ স্যার, বিএনপি নেতা ইউসুফ রানা, উপজেলা স্বাস্থ্যসেবার প্রধান জামাল উদ্দিন, যাদুঘরের কিউরেটর নাসির উদ্দিন আহম্মেদ জুয়েল, ডাক্তা আঃ মালেক ভুঁইয়া, একেএম জাহিদুল ইসলাম, বিসমিল্লাহ কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুরের পরিচালক আবুল কালাম আজাদ, মোঃ জাকির হোসেন প্রধান শিক্ষক উত্তর বালাশুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রধান শিক্ষক জগন্নাথ পট্রি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ।
উপস্থিত সকলের দাবি ছিল তিন বোনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া, বিক্রমপুর যাদুঘরের সার্বিক সহযোগিতা। এরকম আয়োজনে স্থানীয় জনগনের মধ্যে ব্যাপক সারা জাগিয়েছে বলে জানিয়েছে ব্যাবস্থাপনা কমিটির সকল সদস্যগন।