আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৩ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ,রংপুর বিভাগ আয়োজিত এক বিভাগীয় সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠান রংপুর টাউন হলে বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়।
এতে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে দুই শতাধিক নেতা-কর্মীগণ অংশ গ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠণের কেন্দ্রিয় সভাপতি মাহাবুবুল আলম সাধারণ সস্পাদক জনাব মমিনুল ইসলাম সরকার,সাংগঠণিক সম্পাদক জনাব উজ্জ্বল কুমার মজুমদার প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আবু ঈসা মো. আব্দুল্লাহীল কাফী ও দপ্তর সম্পাদক জনাব সাইফুল ইসলাম প্রধান। সভার শুরুতে নবনির্বাচিত কেন্দ্রিয় কমিটির সদস্যদের পুস্পমাল্য দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রিয় সাংগঠণিক সস্পাদক জনাব রাজু আহম্মেদ বলেন, ” গ্রামীণ ব্যাংক থেকে শতভাগ পেনশন সমর্পণকারী অবসরপ্রাপ্তগণ সরকারি প্রজ্ঞাপন অনুসারে তাঁদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সকল সরকারি, সরকারী,স্বায়ত্বশাসিত ও অর্থলগ্নি প্রতিষ্ঠানে এই নিয়ম চালু হলেও শুধুমাত্র গ্রামীণ ব্যাংক তা বাস্তবায়ন না করে গড়িমসি করে যাচ্ছে। এটা শতভাগ পেনশন সমর্পণকারীদের ন্যায্য অধিকার-তা অবশ্যই দিতে হবে।”
অনুষ্ঠান শেষে রাত আটায় জনাব মো. মোজাহারুল ইসলাম সরকারকে সভাপতি ও জনাব মো. আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট রংপুর বিভাগীয় কমিটি গঠণ করা হয়। এ ছাড়াও জনাব মো. আব্দুর রউফ সরকারকে সভাপতি ও জনাব সাইফুল ইসলাম প্রধানকে সাধারণ সস্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রংপুর জেলা কমিটি গঠণ করা হয়। পাশাপাশি জনাব শাহানুর আলমকে সভাপতি ও জনাব গাজিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটিও গঠণ করা হয়।