ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানান।
তিনি বলেন, আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও বাসে যাত্রী ছিল কিনা জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।