ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর চারটার দিকে রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিক্ষার্ক্ষীরা বেসরকারি আইএইউবির ছাত্র ইরাম দেওয়ান (২৬)। ইউআইইউ-এর অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।তপু আহম্মেদ (২৫)।
স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, একটি গায়ে হলুদ অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে ফিরছিলেন ইরাম ও তপু। পথে কোনাপাড়া এলাকায় সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় দুজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ডেমরা থানা পুলিশ গাড়িটি জব্দ করেছে।