মোঃ মিজানুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি-পটুয়াখালী, ১১ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর দুমকিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালয়ে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. অহিদ সরোয়ার কালাম, মাখসুদ আহমেদ বাইজিত পান্না, সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এ ছাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ রিপন শরিফ, কৃষক দলের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সহশ্রমবিষয়ক সম্পাদক আব্দুল জব্বার গাজী, ইব্রাহিম খান৷ আহসান ফারুক, সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।