শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১০ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ বুধবার রাত ৮ টায় ঢাকা- ২০ (ধামরাই) আসনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সন্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী “বেগম খালেদা জিয়ার” রোগমুক্তি ও দীর্ঘায়ু কামমায় ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভির পক্ষ হতে ধামরাই ভাড়ারিয়া ইউনিয়নের সাইলবাড়ি দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন লেহাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি বলেন, ১৯৮১ সালের ৩০ শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বরনের পর একজন সাধারণ গৃহবধূ থেকে যিনি আজকে বাংলাদেশের মহীয়সী নেত্রী হিসেবে বাংলাদেশের মানুষকে ছায়া দিয়েছেন,যিনি বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন, সেই মহীয়সী নেত্রী বিএনপির সন্মানিত চেয়ারপার্সন একটি বেসরকারি হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছেন। এতে করে সারা বাংলাদেশ থেমে আছে।
আমরা বিশ্বাস করি বাংলাদেশের ১৮ কোটি মানুষের দোয়ায় মহান আল্লাহ আমাদের দেশনেত্রীকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। বাংলাদেশের ১৮ কোটি মানুষের দিক নির্দেশক হিসেবে বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠায় মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ কর্তা হিসেবে মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ইন শা আল্লাহ।
তিনি আরও বলেন, বাংলাদেশের ভাগ্য নিয়ে কিছু রাজনৈতিক সংগঠন নোংরামি করছে ও যাদের নীল নকশায় বাংলাদেশের নির্বাচন বানচাল করার পায়চারা করছে, যাদের চক্রান্তে একজন মুমূর্ষু মায়ের পাশে তার সন্তান আসতে পারছেনা বাংলাদেশের মানুষ তাদের প্রতিহত করবে। গনতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা সবাই একত্রিত হয়ে দেশের উন্নয়নে বিএনপির পাশে থেকে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।
সবার কাছে দলীয় চেয়ারপার্সনের সুস্থতা কামনায় নাজমুল হাসান অভি বলেন আসুন আমরা সবাই মিলে পরম করুনাম আল্লাহর কাছে দোয়া করি- যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেনো সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।
এসময় উপস্থিত ছিলেন ধামরাই থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, ধামরাই পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু ধামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের এক নং যুগ্ম আহবায়ক মোফাজ্জল হোসেন টিপু, ধামরাই সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক নেতা সম্রাট বাবর, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস সাইদুর রহমান জনি, ছাত্রনেতা রিজভী আহমেদ সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীসহ সাধারণ জনগণও দোয়ায় অংশ নেন।