জাহাঙ্গীর আলম-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরস্কার”শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন। তিনি বলেন—
“নারী নির্যাতন প্রতিরোধ আজ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। একটি সভ্য ও উন্নত সমাজ গড়তে হলে নারীদের নিরাপত্তা, সম্মান এবং সমঅধিকার নিশ্চিত করতে হবে। আমরা যদি পরিবার থেকে সচেতনতা গড়ে তুলতে পারি, তাহলেই সহিংসতার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে উঠবে।
নারীরা আজ আর পিছিয়ে নেই। তারা প্রশাসন, শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে অর্থনীতিসহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আরও এগিয়ে নিতে রাষ্ট্র, সমাজ ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে। অদম্য নারীদের সম্মাননা প্রদান তাদের সাহসিকতাকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”
তিনি আরও বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে এবং উপজেলা প্রশাসন এসব কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে।