মোঃ শাহাদাৎ হোসেন-নগরকান্দা উপজেলা প্রতিনিধি (ফরিদপুর), ০৯ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ফরিদপুর মুসলিম মিশনে চৌধুরী কামাল ইবনে ইউসুবের মৃতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার ৯ডিসেম্বর দুপুর ১২ঘটিকার সময় ফরিদপুর মুসলিম মিশনে দোয়া ও মোনাজাত আয়োজন করা হয় ।
মুসলিম মিশনে দোয়া ও মোনাজাত শেষে এতিম ও সকল ছাত্রছাত্রীদের মাঝে দুপুরের খাবার চৌধুরী নাইবা ইউসুফ নিজে হাতে খাবার বিতরণ করেন ।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ফরিদপুর মুসলিম মিশনের সহ-সভাপতি ফরিদপুর মুসলিম মিশন এ বি এম সত্তার, সাধারণ সম্পাদক এম এ সামাদ, যুগ্নু সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সহ-সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, ফরিদপুর মুসলিম মিশনের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন খান, ফরিদপুর মুসলিম মিশনের অভ্যন্তরিন তত্ত্বাবধায়ক মাওলানা ওমর ফারুক, ফরিদপুর মুসলিম মিশনের সুপার মোঃ আবুল কাশেম প্রমুখ ।