শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ০৮ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ সোমবার বিকেলে ঢাকা- ২০ (ধামরাই) আসনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সন্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী “বেগম খালেদা জিয়ার” রোগমুক্তি ও দীর্ঘায়ু কামমায় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ হতে ধামরাই পৌরসভার ঈদগাঁ মাঠে কোরআন খতম, নফল রোজা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন থানা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মুফতি আবুল কালাম।
দোয়ায় অংশ নেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ, অধ্যাপক এমএ জলিল, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, এবাদুল হক জাহিদ, হাজী লোকমান দেওয়ান, এনায়েত হোসেন, আব্দুস সালাম, এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, ইসতিয়াক আহমেদ ফারুক, শহীদুল ইসলাম সুজন, মোবারক হোসেন, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির আহমেদ, দেওয়ান শ্যামল, সজীব সহ স্থানীয় বিভিন্ন বয়সী মানুষ, রাজনৈতিক নেতাকর্মীরা।
সবার কাছে দলীয় চেয়ারপার্সনের সুস্থতার জন্য দোয়া চেয়ে জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, আমি আমার নেতাকর্মীদের সবাইকে নিয়ে আজকের দিন নফল রোজা পালন করার পাশাপাশি কোরআন খতম করে সকল নেতাকর্মী ও সাধারণ জনগণের সমন্বয়ে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেছি।
আসুন আমরা সবাই মিলে পরম করুনাম আল্লাহর কাছে দোয়া করি- যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেনো সুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসেন।
পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীসহ সাধারণ জনগণও দোয়ায় অংশ নেন।