মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ০৬ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সিরাজ উদ দৌলাহ সংগীয় অফিসার ও ফোর্সসহ গতরাতে আশুলিয়া থানাধীন গৌরিপুর বটতলা এলাকা হইতে আসামী ১। মোঃ রাকিবুল ইসলাম (২৪), পিতা-আঃ রশিদ, মাতা-মোসাঃ লাকি বেগম, সাং-বালাপাড়া, ইউনিয়ন-সারা, থানা-কাউনিয়া, জেলা-রংপুর এ/পি সাং-জামগড়া কবরস্থান রোড কাঠাল তলার পার্শ্বে, ইউনিয়ন-ইয়ারপুর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ।
উক্ত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।