ঢাকা, ০৫ ডিসেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহী বাইরে বের হয়ে গেছে। তবে এখন পর্যন্ত কাউকে আঘাত করেনি সিংহীটি। সিংহটিকে নিয়ন্ত্রণের চেষ্টা করছিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরে চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে সিংহীটিকে সন্ধ্যার পর খাঁচায় চেতনানাশক ইনজেকশন পুশ করে, কিছুক্ষণ পর অজ্ঞান হয়ে গেলে সেটিকে ধরে ফের খাঁচায় ঢুকানো হয়েছে। স্ত্রী সিংহীর নাম ডেইজি। এর এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

 

এর আগে জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানিয়েছিলেন, চিড়িয়াখানার মঠ এলাকায় একটা ফিমেল (নারী) সিংহী আছে, সেটা খাঁচা থেকে বের হয়েছে। বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচা সেখানে আছে। অচেতন করার জন্য কোনো দিক থেকে তাকে গুলি করা যাচ্ছে না। তারা (চিড়িয়াখানার কর্মকর্তা-কর্মচারী) অবস্থান নিয়ে আছেন, সিংহীটা নড়াচড়া করলে সেটাকে অজ্ঞান কর যাবে।

 

তিনি আরও জানান, খাঁচায় কেবল একটি সিংহী ছিল এবং সিংহীটি কীভাবে খাঁচা থেকে বের হলো, তা তদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে রাতেই তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।