মুনসুর আলী-ভ্রাম্যামান প্রতিনিধি, ৩০ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা  জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ৩০/১১/২৫খ্রি. তারিখ সকাল ০৭:৪০ ঘটিকায়  আশুলিয়া থানাধীন মধ্য গাজিরচট এলাকায়  অভিযান পরিচালনা করে।

 

আসামী ১। মোঃ সরাফত আলী (৫০), পিতা-মৃত হযরত আলী, মাতা-জাহারা খাতুন, সাং-মধ্য গাজীরচট (খন্দকার মসজিদ গলি), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, আসামী ২। মনির হোসেন (৩০), পিতা-মৃত মোবারক হোসেন, মাতা-মর্জিনা বেগম, সাং-মসনি, থানা-কচুয়া, জেলা- বাগেরহাট, এ/পি সাং-মধ্য গাজিরচট (জাহাঙ্গীর এর বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া। জেলা-ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

 

উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে আশুলিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।