ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সম্মেলনে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে কোনো বিভেদ নাই।
গোলাম পরওয়ার বলেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে কোনো বিভেদ নেই, দুর্নীতিমুক্ত দেশ গড়তে সবাই একমত।
তিনি বলেন, দুর্ভাগ্য, সাংবাদিকতা লক্ষ্যতে স্থির থাকতে পারছে না। সাংবাদিকরা অনৈতিকতা ও স্বার্থের দিকে ঝুঁকে পড়ে। মালিকের পুঁজি রক্ষা, দুর্নীতির পাহারাদার হিসেবে কাজ করছে সাংবাদিকরা।
জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক ভিন্নতা থাকলেও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকতে হবে। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। বিনা অপরাধে জেল জুলুম দমন নিপীড়ন চালানো যাবে না।