
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বাংলাদেশ পুলিশের ৩৩ কর্মকর্তাকে উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসনের স্বারক মূলে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড ৩) পদে পদোন্নতি
প্রদান করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে।