বিশ্বজিৎ কুমার বসু-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৩ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ ২৩শে নভেম্বর যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি কে নিরঙ্কুশ বিজয়ী উপহার দেয়ার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়ন বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন-নবী মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফীজুর।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জামশেদ আলী।এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আহমদ আলী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ডাক্তার হাসানুজ্জামান হাসান,ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক রিদয় হোসেন,সহ হাজিরবাদ ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।