ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শনিবার সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঐতিহাসিক হবে, এর মাধ্যমে গণতন্ত্রের পুণঃসূচনা হবে।

 

আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই-এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে।

 

এছাড়াও রেকর্ডসংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।