শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নাছিমপুরে অবস্থিত সোনালী চেলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: জাহাঙ্গীর আলম। আজ শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২টায় তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে সার্বিক কার্যক্রম, শিক্ষার মান, শিক্ষার্থী উপস্থিতি ও শৃঙ্খলা নিয়ে বিস্তর আলোচনা করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, অভিভাবক  মো: রুয়াব আলী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ।

 

উপস্থিতদের মধ্যে ছিলেন—সহকারী শিক্ষক মোছা: তাছলিমা বেগম, মো: মাহবুবুর রহমান, মো: মেরাজুল ইসলাম, সুজন কুমার সরকার, লোপা বিশ্বাস, মো: আতাউর রহমান, মো: মুহিবুর রহমান, অফিস সহকারী মো: রুহুল আমীন, অফিস সহায়ক এম এ শুকুর, পরিচ্ছন্নতা কর্মী মোছা: আনোয়ারা বেগম, নিরাপত্তা কর্মী নির্মল কুমার সিংহ, নৈশ প্রহরী মো: হুসাইন আহমদ, আয়া রোকেয়া আক্তার পপি প্রমুখ।

 

এ সময় বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত থেকে জেলা শিক্ষা অফিসারকে স্বাগত জানায়। পরিদর্শন শেষে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম  বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, সুশৃঙ্খল পরিবেশ ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে বলেন, শিক্ষার মান উন্নয়ন এখন সময়ের দাবি। সোনালী চেলা হাই স্কুলের শিক্ষকরা দায়িত্বশীলভাবে কাজ করলে এই বিদ্যালয় আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, প্রযুক্তি ব্যবহার, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের ওপর জোর দিতে হবে। তিনি আরও আশ্বস্ত করেন যে শিক্ষা অফিসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে পরিদর্শনের জন্য ধন্যবাদ জানায় এবং ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।