জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): দক্ষ জনশক্তি,দেশ গঠনের মূল ভিত্তি এই প্রতিপাদ্য কে সামনে রেখে পাবনায় গণপ্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আই ডি ই বি) গৌরবোজ্জ্বল ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার(১৫ নভেম্বর)সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আই ডি ই বি) পাবনা শাখার আয়োজনে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতার চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন অতিথিবৃন্দরা।পরে এক বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয় অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা।সভায় বক্তব্য দেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর উপাধ্যক্ষ প্রকৌ.মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা আই ডি ই বির সভাপতি মোঃ মহসীন আলী ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন।