আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ১৫ নভেম্বর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আজ ১৫ নভেম্বর/২৫, শনিবার সকাল ১১টায় উৎসবমূখর পরিবেশে পালিত হলো জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী। হাঁটি হাঁটি পা পা করে সর্বজন গ্রহণযোগ্য দৈনিক ভোরের চেতনা পথচলায় ২৬ টি বছর সাফল্যের শীর্ষে থেকে সবার ভালবাসায় ২৭ বছরে পা দিয়েছে।

 

পীরগঞ্জ প্রেস ক্লাবে সকাল ১১টায় রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুল্লাহীল কাফী মাসুম এর আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা দৈনিক ভোরের চেতনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদের অবিব্যাক্তি ব্যাক্ত করেন সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক আলহাজ্ব আব্দুল্লাহীল বাকী বাবলু, হাসান আলী প্রধান, আব্দুল গণি শাহ মো. সাদা মিয়া ও দৈনিক ভোরের চেতনা রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি। বক্তারা ভোরের চেতনা পরিবারের জন্য দোয়া কামনা করেন, সেই সাথে সম্পাদক মহোদয় শফিকুল ইসলামের জন্যও দোয়া করেন। পরিশেষে সবাই সবার সফলতা কামনা করে আপ্যায়নের মধ্য দিয়ে দুপুর ১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।