রাহাত হোসেন-শ্রীনগর উপজেলা প্রতিনিধি (মুন্সিগঞ্জ), ৩১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বালাশুর-নতুন বাজার সড়কে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। এতে এই এলাকার মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
মুন্সিগঞ্জ, শ্রীনগর, বালাশুর, নতুন বাজারসহ এই এলাকার প্রায় ২০হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র রাস্তা এইটি। রাস্তাটি খারাপ হবার কারনে এই রাস্তা দিয়ে কোন মানুষ ঠিক মতো চলাচল করতে পারে না এবং অসুস্থ্য ও গর্ভবতি মায়েদের যাতায়াতে অনেক সমস্যা হয়।
দীর্ঘ ৯বছর যাবত এই এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। এলাকার মানুষ অসহ্য হয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী আজ ৩১ অক্টোবর বিকালে এক মানববন্ধন করে তীব্র প্রতিবাদ জানায় এবং অবিলম্বে এই সড়ক মেরামতের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানিয়েছেন।