নোয়াখালী, ৩১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): আজ শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে জুলাই কন্যা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাইন্ড, ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন,

 

রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবে, এক এক পার্টি এক এক কথা বলবে, এটাই নিয়ম, সারা বিশ্বে এমনই হয়। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে। তবে সিদ্ধান্ত যাই হোক ১৫ ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। কারণ অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এটাকে ঠেকানোর কোন শক্তিই নাই।

 

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সব দলের জন্য মঙ্গল এমন সব কাজই করবে। ইতিমধ্যে সরকার জুলাই সনদ ডিক্লার করেছে, জুলাই সনদে স্বাক্ষর হয়েছে।

 

জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন প্রমুখ।