কবির আকন্দ-শ্রীপুর উপজেলা প্রতিনিধি (গাজীপুর), ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন “ডাবল এ ইয়ার্ন” কটন মিলের শ্রমিকরা।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) সকালে হঠাৎ করে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা করলে ক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শ্রমিক ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। টিয়ার সেল রাবার বুলেট ব্যবহার করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ ও কারখানা পুনরায় চালুর দাবি জানিয়েছেন।