সুলাইমান মুন্সী-ভ্রাম্যামান প্রতিনিধি, ২৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালী জেলাধীন, ৭নং লোহালিয়া উইনিয়ানের পাজাখালীর মোঃ মফিজুল মৃধা পিতা মৃত্যু সোলায়মান মৃধা, সাবেক লোহালিয়া ইউপির ছাত্রদলের সাধারণত সম্পাদক বর্তমান ছাত্র বিষয়ক সম্পাদক এর উপার পরিকল্পিত ভাবে গত ৮/১০/২০২৫ তারিখে সন্ত্রাসী বাহিনীর সংঘবদ্দ দল সোহাগ মাজির নেতৃত্বে হামলা করে এবং এলোপাতাড়ি কোপাতে থাকে খবর পেয়ে পরিস্থিতি নিয়ান্ত্রন করার জন্য পটুয়াখালী সদর থানার পুলিশ ঘটনা স্হানে পৌছালে সন্ত্রাসীরা পুলিশের উপার, আক্রমণ করে এতে দুজন এস,আই সহ ৫ পুলিশ সদস্য আঘাত প্রাপ্ত হয়,এনিয়ে পটুয়াখালী সদর থানায় সোহাগ মাজী সহ অন্যানাদের নামে মামলা রুজু হয়,ভিকটিম মফিজুল মৃদাকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়া হলে ডাক্তার আশাংকাজনক দেখে ঢাকা পিজি হাসপাতালে পাঠালে অবস্থার আরো খারাপ হওয়াতে তাকে আইসিইউতে ভর্তি করে দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবাদেয়ার পর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত মফিজল কোনভাবেই সুস্থ না হয়ে গত ২৭/১০/২০২৫ তারিখের রাত ১২ টা৩৫ মিনিটে দুই কন্যা সন্তানকে এতিম করে এবং স্ত্রীকে ছেড়ে না ফেরার দেশে চলে যান।
তার এতিম সন্তান, বিধবা স্ত্রী ও এলাকাবাসী দাবি জানান, এমন অপরাধের সুষ্ঠু বিচারের আওতায় এনে সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ডের দাবি করেন।
এ নিয়ে ভিকটিমের পরিবারের সাথে মোঠফোনে কথা বল্লে এডভোকেট বশির মৃধাও একই দাবি জানান।