শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ২৭ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ছাতকের প্রখ্যাত ও গুণী শিল্পী আলী ইনসান আর নেই। তিনি আজ ২৭।১০।২০২৫ ইং (সোমবার) সকালে আকস্মিক হার্ট অ্যাটাকে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সিলেট-সুনামগঞ্জসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
আলী ইনসানের হঠাৎ না ফেরার দেশে চলে যাওয়া লালন গবেষণা একাডেমীর চেয়ারম্যান. বিশিষ্ট মানবাধিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব. সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
তিনি বলেন-আলী ইনসান ছিলেন এক সাংস্কৃতিক জগতের একজন নিবেদিতপ্রাণ শিল্পী, যিনি বাংলাদেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন। লোকগান, আধুনিক ও দেশাত্মবোধক গানে তাঁর কণ্ঠের আবেদন ছিল অনন্য। তাঁর পরিবেশনায় ছাতক, দোয়ারাবাজার, সুনামগঞ্জসহ সমগ্র সিলেট এবং দেশের নানা প্রান্তের মঞ্চে বারবার উঠে এসেছে বাংলার সংস্কৃতি, মাটির গন্ধ ও মানুষের ভালোবাসা। তারমত একজন গুনী শিল্পিকে হারিয়ে দেশের অপুরনীয় ক্ষতি হ গেল।
এদিকে আমাদের দেয়ারাবাজার প্রতিনিধিকে সহকর্মী শিল্পীরা জানিয়েছেন, আলী ইনসান শুধু একজন শিল্পী নন, ছিলেন একজন পরম মানবিক মানুষ। তাঁর সহজ-সরল জীবনযাপন, শিল্পচর্চার প্রতি একাগ্রতা ও সহশিল্পীদের প্রতি ভালোবাসা তাঁকে সকলের প্রিয় মানুষে পরিণত করেছিল।
তাঁর অকাল প্রয়াণে সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠকরা জানিয়েছেন, “আলী ইনসান ভাইয়ের মৃত্যুতে আমরা একজন প্রেরণাদায়ী শিল্পীকে হারালাম। ছাতকবাসীর জন্য এটি এক অপূরণীয় ক্ষতি।”