এইচ এম আবু বকর সিদ্দিক-বাউফল উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী), ২৬ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পটুয়াখালীর বাউফলের কালাইয়া গরুর হাটের দক্ষিণ পাশে ইকবাল কাজীর ৩ তলা ভবনে চুরি হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ) রাত সারে ৯ টায় ভবন মালিক ইকবাল ও তার স্ত্রী বাসায় আসলে এই চুরির ঘটনা দেখতে পান।

 

ইকবাল ও তার স্ত্রী জানান, নিচতলার দুইটি ফ্লাটের তালা ভেঙে বাসা বাড়িতে  ব্যবহৃত মালামাল পানি উঠানোর মটর, ৮ কয়েল ইলেকট্রিক তার, ফ্যান, লাইট,  হান্ডি পাতিল গ্যাসের চুলা সহ বিভিন্ন মালামাল এবং  আরেকটি ফ্লাটের বিল্ডিংয়ে ব্যবহৃত রড,  পাইপ সহ বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

 

এই ঘটনায় রাতেই পুলিশ পরিদর্শন করে যান এবং পরবর্তীতে বাউফল থানায় একটি অভিযোগ দাখিল করেন।

 

এ বিষয়ে বাউফল থানার ওসি মোঃ আখতারুজ্জামান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।