আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২৫ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ,টাংগাইল জেলা শাখার  আয়োজনে আজ ২৫শে অক্টোবর,শনিবার সকাল দশটায় টাংগাইল গ্রন্থাগারে এক মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সারাদেশের পনর হাজার কর্মকর্তা-কর্মচারীর শতভাগ পেনশন সমর্পনকারী সুবিধা বঞ্চিত অবসরগ্রহণকারীগণের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের প্রস্তুতিমূলক মতবিনিময় ও আলোচনা সভা।

 

এ প্রসংগে বক্তারা বলেন,” গ্রামীণ ব্যাংক থেকে মেয়াদপূর্তির আগেই শতভাগ পেনশন সমর্পনকারী পনর হাজার কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা হিসেবে দু’টি উৎসব বোনাস, মাসিক চিকিৎসা ভাতা,বৈশাখী ভাতা সহ অবসর গ্রহণের তারিখ হতে পনর বছর পূর্ণ হলে পূণঃপেনশন সুবিধা প্রদানের যে প্রজ্ঞাপন রয়েছে তা বাস্তবায়ন না করে গ্রামীণ ব্যাংক কর্ত্তৃপক্ষ যে প্রহসন করেছে,অবিলম্বে সরকারি প্রজ্ঞাপন বাস্তবায়ন করতে হবে।” বক্তারা বলেন, ” গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্ত্তৃক জারীকৃত প্রজ্ঞাপন বাস্তবায়নের দাবিতে আন্দোলনের পূর্ব প্রস্তুতি হিসেবে আজকের এ বৈঠক।

 

উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশন, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক জনাব রাজু আহমেদ।বিশেষ অতিথি জনাব নুরুল ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক, গ্রামীণ ব্যাংক,অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ,কেদ্রিয় কমিটি।সভায় সভাপতিত্ব করেন জনাব আব্দুল মালেক, সভাপতি টাংগাইল জেলা কমিটি। এ ছাড়াও টাংগাইল বিভাগ থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।