আব্দুল্লাহীল কাফী মাসুম, ভ্রাম্যমান প্রতিনিধি-রংপুর, ২০ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৩নং রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে গতকাল ১৯শে অক্টোবর রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে খুন হয়েছেন আকলিমা বেগম নামের এক বৃদ্ধা। তিনি পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের বড় মজিদপুর গ্রামের মো. হাকিম মন্ডল ওরফে বাটলুর স্ত্রী আকলিমার (৬৫) গলা কাটা লাশ উদ্ধার ও পোস্টমর্টেম করার পর স্বামীর ভিটায় তার কবর হলো না।
কি কারণে আকলিমার লাশ তার স্বামী সন্তানরা বাড়ীতে নিয়ে যেতে অস্বীকার করায় আকলিমার ছোট ভাই নখারপাড়া গ্রামের ওবায়দুল ইসলাম বোনের মরদেহ নিয়ে তার নিজ বাড়ীতে দাফন করেছেন মর্মে জানা গেছে। খুনের ঘটনায় পুলিশ আকলিমার নাতী অনীককে গ্রেফতার করেছে।
জিজ্ঞাসাবাদে অনীকের স্বীকারোক্তি মোতাবেক আজ সকালে ঘটনাস্থলে গিয়ে একটি ভাঙ্গাঘরের চালার উপরে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ।