শাহরিয়ার ফেরদৌস-ধামরাই উপজেলা প্রতিনিধি (ঢাকা), ১৯ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): ঢাকার ধামরাই জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “এসো দেশ বদলায় পৃথিবী বদলায় ” স্লোগান কে সামনে রেখে আন্তঃস্কুল ও আন্তঃইউনিয়ন স্কুল শিক্ষার্থীদের মধ্যে কাবাডি ও ভলিবল খেলা শুরু হয়েছে।
ঢাকা জেলা প্রশাসক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন ও উক্ত প্রতিযোগিতা সভাপতিত্ব করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুন আহমেদ অনিক।
ঢাকা জেলা প্রশাসনের আয়োজনে পাঁচটি উপজেলার আন্তঃস্কুল ও আন্তঃইউনিয়নের খেলোয়ারা খেলায় অংশগ্রহণ করবে ও খেলা চলবে মাসব্যাপী।
প্রধান অতিথির বক্তব্যে জনাব তানভীর আহমেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিযোগিতা শিক্ষা প্রতিষ্ঠান ও আন্তঃইউনিয়ন অনুষ্ঠিত হবে।
এখান হতে সেরা দলগুলো বাছাই করে চূড়ান্ত খেলাগুলো জাতীয় স্টেডিয়াম ও জেলা প্রশাসনের কার্যালয়ে সম্পন্ন করা হবে।
আমরা চাচ্ছি যুব সমাজ ও ছাত্রসমাজ খেলার অংশগ্রহণের মাধ্যমে সুস্থ সবল মন নিয়ে পূর্ণ বিকশিত হোক মাদক থেকে নিজেকে দূরে থাকুক। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতেই আমাদের এই প্রচেষ্টা। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলার প্রতি আরো বেশি অনুপ্রাণিত হবে।
তিনি আরো বলেন ঢাকা জেলা সরকারি খাস জায়গাগুলো তরুণদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা হবে এবং প্রতিযোগিতার মাধ্যমে অনেকেই জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ ও উন্নয়ন মো: মাহবুব উল্লাহ মজুমদার, জেলা ক্রীড়া অফিসার, সুমন কুমার মিত্র।