শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ১৮ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক বর্ণাঢ্য লিফলেট বিতরণ কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার বিকেলে উপজেলা সদরে এই কর্মসূচিতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল উপজেলা সদর প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজারে এসে এক পথসভায় মিলিত হয়। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে বাজার প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে “৩১ দফা বাস্তবায়ন চাই”, “ধানের শীষের জয় হোক”— এসব স্লোগানে।

 

পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আলতাফুর রহমান খসরু। সভা পরিচালনা করেন আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট সালেহ আহমদ।

 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক ও সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন।

 

প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উন্নয়নে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নারী শিক্ষা আজ বিশ্বে প্রশংসিত। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে ‘ফ্যামিলি কার্ড’ চালু করবেন—যাতে কোনো মানুষ বৃদ্ধ বয়সে কারো দয়ার বশবর্তী হতে না হয়। তিনি দেশের প্রতিটি নাগরিককে আত্মমর্যাদা ও মর্যাদার জীবন দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। এখন আমাদের দায়িত্ব ধানের শীষের বিজয় নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, লুটপাট ও জনগণের ওপর নিপীড়নের বিরুদ্ধে এখনই গণঅভ্যুত্থানের সময়। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরে পাবে।”

 

পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য শামসুল হক নমু,  আলহাজ্ব এম এ বারী, সাবেক চেয়ারম্যান দোয়ারাবাজার সদর ইউনিয়ন ও সুনামগঞ্জ জেলা বিএনপি’ র সদস্য

 

আরো উপস্থিত ছিলেন -শাহাব উদ্দিন শিহাব দোয়ারাবাজার উপজেলার ছাত্র দলের আহ্বান ও উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

 

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করেন এবং “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।

 

দিনব্যাপী এই কর্মসূচি দোয়ারাবাজার উপজেলা জুড়ে বিএনপি’র রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি মাঠে নেমে কর্মসূচি জোরদার করায় তৃণমূল পর্যায়ে দলের অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।

 

দোয়ারাবাজারের রাজপথে বিএনপি’র এই কর্মসূচি ছিল গণমানুষের প্রাণের দাবি “ভোটাধিকার পুনরুদ্ধার”–এর প্রতিধ্বনি।

নেতাকর্মীরা দৃঢ় কণ্ঠে বললেন,এই আন্দোলন আর থামবে না, ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সংগ্রাম চলবে।”