জাহাঙ্গীর হোসেন-জেলা প্রতিনিধি (পাবনা), ১৭ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): পাবনা জেলার, ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাকশীর বাঘইল স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাকশী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জামায়াত এ আয়োজন করে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুজ্জামান প্রামানিক। তিনি বলেন,গাছ শুধু আমাদের পরিবেশ নয়, মানবজীবনের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ লাগানো একটি সদকায়ে জারিয়াএর মাধ্যমে যেমন পরিবেশ রক্ষা হয়, তেমনি মানুষের কল্যাণও সাধিত হয়। বর্তমান বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেশি বেশি গাছ লাগানো আমাদের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।তিনি আরও বলেন। ইসলামী আদর্শে গড়ে ওঠা সমাজই পারে শান্তি ও ন্যায়ের প্রকৃত পরিবেশ সৃষ্টি করতে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ রানা মাসুম, ইবনুল কায়সার রাজ, হাফেজ সানোয়ার হোসেন শাহিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকশী ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জয়নুল আবেদীন পিন্টু।

 

আলোচনা সভা শেষে উপস্থিত প্রায় সাত শতাধিক কর্মী-সমর্থকের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, গাছ লাগানোর মাধ্যমে শুধু পরিবেশ নয়, আগামী প্রজন্মের জন্যও একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণ সম্ভব।