শুকুর আলী-দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি (সুনামগঞ্জ), ০১ অক্টোবর ২০২৫ইং (ঢাকা টিভি রিপোর্ট): শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, জননেতা জনাব কলিম উদ্দিন আহমদ মিলন।

 

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজার আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পূজার্থীদের নিরাপত্তা, সার্বিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সকলকে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, “বাংলাদেশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।

 

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতারা।

 

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন-আলতাফুর রহমান খসরু, আহ্বায়ক, দোয়ারাবাজার উপজেলা বিএনপি, আলহাজ্ব এম এ বারী, সাবেক চেয়ারম্যান দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, শাহাব উদ্দিন শিহাব-আহ্বায়ক দোয়ারাবাজার উপজেলা ছাত্রদল, মাধব রায়-আহ্বায়ক দোয়ারাবাজার উপজেলা যুবদল, এডভোকেট সালেহ আহমদ-সদস্য দোয়ারাবাজার উপজেলা আহ্বায়ক কমিটি।এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

পরিদর্শন শেষে কলিম উদ্দিন আহমদ মিলন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আমরা চাই এ দেশে সম্প্রীতির ধারা অটুট থাকুক। হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে। পূজা উৎসবকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে।”

 

স্থানীয় পূজা কমিটির নেতৃবৃন্দ সাবেক সংসদ সদস্য ও বিএনপির জেলা আহ্বায়কের এ আগমনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তারা বলেন, পূজামণ্ডপ পরিদর্শন ও খোঁজখবর নেওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি। এর ফলে আন্তঃসম্প্রীতি আরও জোরদার হবে।